“সে আমার বন্ধু”
-
Reporter Name - Update Time : ০৯:০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- ২৪২ Time View

মোশাররফ সোহেল
১৯৯৭ সালে আমি তাকে দেখেছি
মুখোমুখি বসেও চোখে চোখ রাখতে পারেনি।
ষোড়শী কন্যা,
ভীষণ রকমের চঞ্চলতায় আমি মুগ্ধ হয়েছি
চোখে কাজল, কপালে কালো টিপ
আজও আমার চোখে ভেসে ওঠে।
তার মৃদু চাপা হাসিতে প্রাণের উচ্ছ্বাস পেয়েছি।
রাস্তার পাশে দাঁড়িয়ে,
তার আগমনের প্রতীক্ষায়
আমি অপেক্ষার প্রহর গুনেছি।
তবুও হৃদয়ের প্রচন্ড রকমের অস্থিরতার কথা তাকে বলতে পারিনি
আজ ২৫ বছর পর তার সাথে দেখা
কি এক অদ্ভুত ব্যাপার!আজও সে একটুও বদলায়নি।
মাঝখানে কতগুলো বছর চলে গেল
সে স্বামী সন্তান সংসার চাকুরী নিয়ে বেশ আনন্দেই আছে।
অথচ তার চঞ্চলতা একটুও কমেনি।
আমি বললাম,বন্ধু কতদিন পর তোমার সাথে দেখা।
সে বলল, বাহ!তোমার তো দেখি বেশ সাহস হয়েছে।
শেষ পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলতে পারলে
সময়ের সাহস অসময়ের দুঃসাহসকে ফিরিয়ে দিতে পারে না, বন্ধু।
আজ কিন্তু না খাইয়ে তোমাকে যেতে দিব না বন্ধু
মোরগ জবাইয়ের কক কক শব্দ শুনে
আমি বের হয়ে বললাম,
বন্ধু প্লিজ আমাকে এবার যেতে দাও।
সে কি আর আমার কথা শুনে।
মায়া দেখ, খোলা আকাশ মুক্ত বাতাসে সবই আছে
শুধু আমার প্রানের সুরে তুমি নেই।
জীবনের ছন্দে মোহনীয় আভাস নেই
বন্ধু, কান্নার কোন ভাষা নেই,আনন্দের কোন ব্যপ্তি নেই।
কিন্তু তোমার স্মৃতি জাগরণ মাঝে আমি আছি
সেই তো আমার পরম পাওয়া।

























