ভালুকায় আর্কিটেক্ট এম এ হোসাইন কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও বিনামূল্যে বই বিতরণ
-
Reporter Name - Update Time : ০৯:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- ০ Time View

মোঃ আকাশ আহমেদ,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে অবস্থিত ‘আর্কিটেক্ট এম এ হোসাইন কলেজ’-এর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে ক্লাসের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পঠিত সব বিষয়ের প্রয়োজনীয় পাঠ্যবই তুলে দেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও স্থপতি মো. আলী হোসাইন।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে তাদের নিয়মিত পাঠাভ্যাস, কঠোর শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানানো হয়।
প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পুরো সেশনের পাঠ্যবই তুলে দেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অভিভাবকরা। তারা জানান, শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যবই হাতে পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বহুগুণ বৃদ্ধি পাবে।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কেবল গুণগত ও মানসম্মত শিক্ষাই নয়, বরং তাদের আধুনিক ও যুগোপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কলেজটি শুরু থেকেই বিভিন্ন সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করেছে।





















