Hi

ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করায় হবে নতুন কমিটি লক্ষ্য

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

ভালুকা উপজেলা প্রতিনিধি:

শিক্ষার মানকে আরো উন্নয়ন করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ভালুকা সদর ক্লাস্টার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ভালুকা সদরের জাহিদ মডেল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় উপজেলার সদর ক্লাস্টার কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছর মেয়াদি এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ হাসেন আলী। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাফিজ উদ্দিন এবং সহ-সভাপতি (২) পদে নির্বাচিত হয়েছেন আরিফ আহম্মেদ (বিপ্লব)। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আফজালুর রহমান।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম সম্পাদক (১) মোঃ রোমান, যুগ্ম সম্পাদক (২) আতাউল করিম, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দেবনাথ, কোষাধ্যক্ষ মোঃ জাহিদুর রহমান, প্রচার সম্পাদক রাজেশ সরকার, দপ্তর সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সেলিনা আক্তার।
সভায় বক্তারা বলেন, নবগঠিত এ কমিটি ভালুকা সদর ক্লাস্টার কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষা কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করে জানান, তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করায় হবে নতুন কমিটি লক্ষ্য

কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করায় হবে নতুন কমিটি লক্ষ্য

Update Time : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬