ভালুকায় ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী’ মনিব মন্ডল
-
Reporter Name - Update Time : ০৫:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- ৩ Time View

জিএম, বিশেষ প্রতিনিধিঃ-
আগামী ইউপি নির্বাচনে ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন, মোঃ শাহজাহান মন্ডলের সুযোগ্য ছেলে মনিরুজ্জামান মনির মন্ডল।
নিজের প্রার্থিতা জানান দিয়ে, মনিব বলেন, একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মাণে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন।
তাই আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ৩নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান তিনি।
ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুণদের সাথে মতবিনিময় করছেন।
এক সাক্ষাতে তিনি জানান,৩নং ওয়ার্ডকে উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি মেম্বার পদে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী।
নির্বাচিত হলে শিক্ষা,স্বাস্থ্য, সামাজিক ও মাদক নির্মূলে কাজ করব ইনশাআল্লাহ।













