ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা
-
Reporter Name - Update Time : ১০:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- ৩ Time View

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে জেলা যুবদলের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির সভাপতি আবু সাঈদ ফরহান ও সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইনসহ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের এই আংশিক কমিটি অনুমোদন করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম মোল্লা, জেলা যুবদলের সাবেক সদস্য সানাউল্লাহ, মামুন ফকির, দিন ইসলাম, রবিন মোল্লা, বজমুল সরকার ও রমজান শেখ।





















