Hi

ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীরব কান্না

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১ Time View

ইয়াসমিন আক্তার
হাসির আড়ালে লুকিয়ে রাখি,
হাজারো কষ্টের গল্প,
সবাই ভাবে ভালো আছি,
অথচ মনটা ভীষণ অল্প।
যাকে ভেবে স্বপ্ন বুনি,
সে-ই বোঝে না মনের ভাষা,
তারই কাছে একটু সুখের
ছিল আমার অনেক আশা।
রাতের বুকে চোখের জল,
বালিশ জানে কত ব্যথা,
কাউকে বলি না মনের কথা,
বুকের ভেতর জমে নীরবতা।
যে মানুষটা আপন ছিল,
আজ সে বড় অচেনা,
হাজার মানুষের ভিড়েও আমি
একলা—কেউ বোঝে না।
একদিন হয়তো হারিয়ে যাব,
থাকবে শুধু স্মৃতি,
তখন বুঝবে, ভালোবাসা
ছিল না কোনো মিথ্যে প্রীতি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নীরব কান্না

Update Time : ১০:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইয়াসমিন আক্তার
হাসির আড়ালে লুকিয়ে রাখি,
হাজারো কষ্টের গল্প,
সবাই ভাবে ভালো আছি,
অথচ মনটা ভীষণ অল্প।
যাকে ভেবে স্বপ্ন বুনি,
সে-ই বোঝে না মনের ভাষা,
তারই কাছে একটু সুখের
ছিল আমার অনেক আশা।
রাতের বুকে চোখের জল,
বালিশ জানে কত ব্যথা,
কাউকে বলি না মনের কথা,
বুকের ভেতর জমে নীরবতা।
যে মানুষটা আপন ছিল,
আজ সে বড় অচেনা,
হাজার মানুষের ভিড়েও আমি
একলা—কেউ বোঝে না।
একদিন হয়তো হারিয়ে যাব,
থাকবে শুধু স্মৃতি,
তখন বুঝবে, ভালোবাসা
ছিল না কোনো মিথ্যে প্রীতি।