ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক নির্বাচিত হলেন মোঃ সাইদুর রহমান
-
Reporter Name - Update Time : ০৫:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- ০ Time View

মোঃ আকাশ আহমেদ–
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে জাতীয় সমাবেশে ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক (স্কুল)’ হিসেবে নির্বাচিত হয়েছেন ফুলবাড়িয়া উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান।
শিক্ষকদের অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গৌরবময় সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। জাতীয় সমাবেশে নেতৃবৃন্দ তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
মোঃ সাইদুর রহমান ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফুলবাড়িয়া উপজেলা শিক্ষক সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষকমণ্ডলী।
এক যৌথ অভিনন্দন বার্তায় শিক্ষক নেতৃবৃন্দ জানান, মোঃ সাইদুর রহমানের এই অর্জন ফুলবাড়িয়া উপজেলার সকল শিক্ষকের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তার দক্ষ নেতৃত্ব ও ত্যাগী ভূমিকার কারণেই আজ তিনি এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। আমরা তার উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।”
সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ সাইদুর রহমান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে শিক্ষকদের অধিকার ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।













