Hi

ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ২৯৯ Time View

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ম ও ২য় কিস্তিতে উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১ টার সময় সদর উপজেলার পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮০জন ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর শিক্ষার্থীকে ৩লক্ষ ৪০হাজার টাকার বৃত্তির চেক ও ৭জন শিক্ষার্থীর মাঝে ৭টি বাইসাইকেল বিতরণ করা হয়। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম বাবুল, স্থানীয় সরকারের উপ পরিচালক দেবেন্দ্রনাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব এর সঞ্চালনায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের প্রাথমিক পর্যায়ে ৫০ জন কে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ২০ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১০জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

Update Time : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪