“আমি হেসে উঠি বার বার”
-
Reporter Name - Update Time : ০৩:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- ২৩০ Time View

মোশাররফ সোহেল
আমি প্রাণভরে ভালবাসার দাবিতে হেসে উঠি
আমি ভীরু কাপুরুষতার নগ্ন নৃত্য দেখে হেসে উঠি।
আমি চলার পথের সমস্ত আনন্দের মাঝে স্বার্থকতা খুঁজি।
মানুষের বিবেকের নির্লিপ্ততা দেখে হেসে উঠি।
আমি চোখের জল কে ভীষণ অপছন্দ করি
অথচ চোখের জল মানুষকে শুদ্ধ করে
আমৃত্যু বড় হওয়ার স্বপ্নে বিভোর করে ।
চোখের জলে মানুষ স্বপ্ন দেখে ঘুরে দাঁড়ানোর
আর হাসিতে মানুষ হুংকার ছড়ায়
যাতে ফুটে ওঠে, আমি ভালো আছি- তোমা থেকে
হীরার চেয়েও সূক্ষ্ম ভাবে সানিত করে মানব অন্তর।
মানুষের চাটুকারিতায় এখন আর ক্ষোভে ফুঁসে উঠি না
বরং তার ব্যক্তিত্বহীন নির্লজ্জতা আমাকে বারবার হাসায়।
শান বাঁধা ঘাটে যদি তরুণীর পা নাইবা পড়ে
তবে ঐ ঘাটের আদৌ কি স্বার্থকতা থাকে।
বিবেকহীন বুদ্ধির যেখানে কদর থাকে
সেখানে বুদ্ধির জন্ম নেয়াটাই বড় অপাংতেয়।
যশ খ্যাতির আশায় লেখা প্রকাশিত হোক
তা কখনোই কোনো লেখক চায়না
বরং নিজের সৃষ্টিতে আমি হেসে উঠি বারবার
সে তো মোর হৃদয়ের রক্তক্ষরণ,সে তো মোর লেখার আনন্দ।
















