Hi

ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“মনের আয়না”

  • Reporter Name
  • Update Time : ০৭:২৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১৭৮ Time View

মোশাররফ সোহেল
হ্যালো শুভ্র, কতটুকু আঘাত পেলে?
তুমি তাকে ব্যথা বল?
যতটুকু কষ্টে একজন ক্ষুধার্ত মানুষ
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে।
হৃদয়ের কতটুকু গভীরতায় আসলে
তুমি তাকে প্রেম বল?
অনুভূতির অত্যন্ত চিকন, মিহি, কারুকার্যের শুভ্রতা
কিংবা কঠিন সময়ে দাপটে গর্জে উঠাই তো প্রেম।
ঠিক কতটুকু ভালবাসলে মানুষ আপন হয়?
যতটুকু ভালবাসলে
মানুষ তার চরণে হৃদয় খুলে দিতে পারে।
সহ্যের কতটুকু মাত্রা কে তুমি ত্যাগ বল?
ঠিক ততটুকু মাত্রা,
যে মাত্রাতে টিকে আছে প্রতিটি বাঙালি সংসার।
আচ্ছা আনন্দের কতটুকু মাত্রায় হৃদয় রেঙে ওঠে?
সকল কর্মের ,সকল মর্মের আপন হাসিই তো রাঙা হৃদয়।
আচ্ছা মায়া,তুমি ঠিক কতটুকু দরদে
রোজ সকালে শুভ সকালে ফিরে আসো বারবার?
আবার,গভীর রাতের নিস্তব্ধতায়
শুভরাত্রি, জানিয়ে বিদায় নাও।
হ্যালো শুভ্র শুনছো?
ঠিক ততটুকু দরদ
যে দরদে বড় প্রেম শুধু কাছেই টানে না
বরং দূরেও ঠেলে দেয়।

মোশারফ সোহেল
মগবাজার ঢাকা
১৮ই জানুয়ারি ২০২৪

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

“মনের আয়না”

Update Time : ০৭:২৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

মোশাররফ সোহেল
হ্যালো শুভ্র, কতটুকু আঘাত পেলে?
তুমি তাকে ব্যথা বল?
যতটুকু কষ্টে একজন ক্ষুধার্ত মানুষ
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে।
হৃদয়ের কতটুকু গভীরতায় আসলে
তুমি তাকে প্রেম বল?
অনুভূতির অত্যন্ত চিকন, মিহি, কারুকার্যের শুভ্রতা
কিংবা কঠিন সময়ে দাপটে গর্জে উঠাই তো প্রেম।
ঠিক কতটুকু ভালবাসলে মানুষ আপন হয়?
যতটুকু ভালবাসলে
মানুষ তার চরণে হৃদয় খুলে দিতে পারে।
সহ্যের কতটুকু মাত্রা কে তুমি ত্যাগ বল?
ঠিক ততটুকু মাত্রা,
যে মাত্রাতে টিকে আছে প্রতিটি বাঙালি সংসার।
আচ্ছা আনন্দের কতটুকু মাত্রায় হৃদয় রেঙে ওঠে?
সকল কর্মের ,সকল মর্মের আপন হাসিই তো রাঙা হৃদয়।
আচ্ছা মায়া,তুমি ঠিক কতটুকু দরদে
রোজ সকালে শুভ সকালে ফিরে আসো বারবার?
আবার,গভীর রাতের নিস্তব্ধতায়
শুভরাত্রি, জানিয়ে বিদায় নাও।
হ্যালো শুভ্র শুনছো?
ঠিক ততটুকু দরদ
যে দরদে বড় প্রেম শুধু কাছেই টানে না
বরং দূরেও ঠেলে দেয়।

মোশারফ সোহেল
মগবাজার ঢাকা
১৮ই জানুয়ারি ২০২৪