শিরোনামঃ
ভালুকায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
-
Reporter Name - Update Time : ০৪:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- ২২৩ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় ১১৯নং ভায়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলার ভায়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আব্দুল লতিফ , বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, শিক্ষানুরাগী বিশিষ্ট শিল্পপতি দানবীর ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন এর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি উপজেলা সেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব হোসাইন মোঃ রাজিব, ১১৯নং ভায়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রমুখ। এছাড়াও এসময় সম্মানিত অভিভাবক বিন্দু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tag :
বই উৎসব
জনপ্রিয়
























