Hi

ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“বন্ধন”

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ১৮১ Time View

মোশাররফ সোহেল

সান্ধ্য পাখির কিচিরমিচির সুরে
আমি বন্ধনের তীব্র আনন্দ দেখেছি
ঝাকে ঝাকে পাখির আকাশে উড়ে বেড়ানোতে
আমি সমষ্টিগত আনন্দের জোয়ার দেখেছি।
কোকিল তার সঙ্গিনীকে হারিয়ে
মৃত্যু অবধি উপোস থাকে
তবুও সে ভাঙ্গনকে মেনে নিতে পারে না।
কোমল অনুভূতির স্বার্থক রূপায়নে
যে বন্ধন সৃষ্টি হয়।
তার ভাঙ্গনে হৃদয়ের কতটা রক্তক্ষরণ হয়
এর প্রকাশ তো কেউ করতে পারে না।
যার ভাঙে, কেবল সেই বুঝে এর মর্মব্যথা
পাশে সবাই থাকতে চায়,
কিন্তু পাশে থেকে হেঁটে চলা লোকের বড্ড অভাব এই সমাজে।
ঐ কূলিন শ্রেণীর বন্ধনে জটিল হিসাব নেই
কালো মেঘের ঘনঘটা নেই,
তবে অনেক কষ্টে পাওয়া বন্ধনে প্রাণের ছোঁয়া আছে।
সমাজের মধ্যম শ্রেণীতে আছে
এত্তসব হিসাবের মারপ্যাঁচ ।
কিরে ব্যাটা! ক্ষুধায় উষ্ঠাগত হয়েছে তোর মুখ
তবুও তো বলবি না যে পকেটে টাকা নেই।
এখানকার বন্ধনে আবেগের ছটফটানি আছে
কিন্তু হিসাবের জটিল সমীকরণে রচিত হয় রোজকার দিনলিপি।
সমাজের উঁচু শ্রেণী-, তারা ক্রেতা দ্বারস্থ না করে
বরং ক্রেতা দূরত্ব নিয়ে চলে সবসময়
আবেগ প্রকাশের চিরচেনা রূপের বড্ড অভাব এখানে
তবে সমানে সমানে চলার ভয়ংকর স্নায়ুচাপ আছে
চাওয়া পাওয়ার বাঁধনে হারিয়েছে
এখানে সমাজের চিরচেনা সুর।
নির্বোধ অহংকারের দেয়ালে আটকে গেছে
মানুষে মানুষে হৃদয়ের বন্ধন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

“বন্ধন”

Update Time : ০৫:১৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

মোশাররফ সোহেল

সান্ধ্য পাখির কিচিরমিচির সুরে
আমি বন্ধনের তীব্র আনন্দ দেখেছি
ঝাকে ঝাকে পাখির আকাশে উড়ে বেড়ানোতে
আমি সমষ্টিগত আনন্দের জোয়ার দেখেছি।
কোকিল তার সঙ্গিনীকে হারিয়ে
মৃত্যু অবধি উপোস থাকে
তবুও সে ভাঙ্গনকে মেনে নিতে পারে না।
কোমল অনুভূতির স্বার্থক রূপায়নে
যে বন্ধন সৃষ্টি হয়।
তার ভাঙ্গনে হৃদয়ের কতটা রক্তক্ষরণ হয়
এর প্রকাশ তো কেউ করতে পারে না।
যার ভাঙে, কেবল সেই বুঝে এর মর্মব্যথা
পাশে সবাই থাকতে চায়,
কিন্তু পাশে থেকে হেঁটে চলা লোকের বড্ড অভাব এই সমাজে।
ঐ কূলিন শ্রেণীর বন্ধনে জটিল হিসাব নেই
কালো মেঘের ঘনঘটা নেই,
তবে অনেক কষ্টে পাওয়া বন্ধনে প্রাণের ছোঁয়া আছে।
সমাজের মধ্যম শ্রেণীতে আছে
এত্তসব হিসাবের মারপ্যাঁচ ।
কিরে ব্যাটা! ক্ষুধায় উষ্ঠাগত হয়েছে তোর মুখ
তবুও তো বলবি না যে পকেটে টাকা নেই।
এখানকার বন্ধনে আবেগের ছটফটানি আছে
কিন্তু হিসাবের জটিল সমীকরণে রচিত হয় রোজকার দিনলিপি।
সমাজের উঁচু শ্রেণী-, তারা ক্রেতা দ্বারস্থ না করে
বরং ক্রেতা দূরত্ব নিয়ে চলে সবসময়
আবেগ প্রকাশের চিরচেনা রূপের বড্ড অভাব এখানে
তবে সমানে সমানে চলার ভয়ংকর স্নায়ুচাপ আছে
চাওয়া পাওয়ার বাঁধনে হারিয়েছে
এখানে সমাজের চিরচেনা সুর।
নির্বোধ অহংকারের দেয়ালে আটকে গেছে
মানুষে মানুষে হৃদয়ের বন্ধন।