ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৪:২৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- ২২৭ Time View

স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের
ছোটমুল্লুক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়।
এসময় অত্র বিদ্যালয়ের
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক শরিফ উদ্দিনের সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটি’র
সভাপতি মোঃ আলাউদ্দিল মন্ডলের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বেদারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন
মান্দা মমিন শাহানা সরকারি কলেজের সহকারী অধ্যাপক
গোলাম মুহঃ কাউছারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ্ আলম সেখ,
মান্দা উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি ও সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার স্বপন, ১১নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও
কালিকাপুর-চককালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম। এর আগে
অত্র বিদ্যালয়ের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন সরদার। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ও মানপত্র পাঠ করেন ।















