নগরকান্দায় সচেতনতামূলক আলোচনা সভা ও মাদক বিরোধী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে
-
Reporter Name - Update Time : ০২:৩৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- ২২২ Time View

মোঃ শাহ্ জালাল ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের আয়োজনে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সাইবার অপরাধ, ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও মাদক বিরোধী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই শুক্রবার বিকালে উপজেলার শহিদ নগর ইউনিয়ন এর কোদালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান শরিফ, জেলা পরিষদের মহিলা সদস্য আঞ্জুমারা বেগম, মাক্স গ্রুপের পরিচালক সাইফুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী প্রকাশ ও প্রকাশনা সম্পাদক আক্কাস আলী, বিশিষ্ট সমাজ সেবক দিদারুল ইসমাম দিপু, বিশিষ্ট সমাজ সেবক শাহিন শরিফ বিট অফিসার এসআই বশিরউদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। পরে মাদক বিরোধী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।






















