Hi

ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪ টায় ইউনিয়নের সাজাপুর পদ্মপুকুর খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

টুর্নামেন্টে ভ্রমরকুটি জিল্লু এন্টারপ্রাইজ একাদশ ও বেতগাড়ী একতা যুব সংঘ একাদশ মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের প্রতিযোগিতা। মাঠে উপস্থিত দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো খেলার পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ভ্রমর কুটি জিল্লু এন্টারপ্রাইজ একাদশ ২-০ গোলে বেতগাড়ী একতা যুব সংঘ একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

সাজাপুর সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ হাসান উজ্জ্বলের সভাপতিত্বে এবং উপদেষ্টা মোঃ তালিবুল ইসলাম পলাশের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, মেসার্স মাহবুব ট্রেডার্স মাঝিড়া,শাজাহানপুর,বগুড়া । এর স্বত্বাধিকারী মোঃ মাহবুবুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, একটি সুস্থ, সুন্দর ও নৈতিক সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন, শারীরিক সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, জয়-পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ। একজন ভালো খেলোয়াড় শুধু মাঠে ভালো পারফরম্যান্সই করে না, সে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের চর্চাও করে। তাই ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তরুণদের জন্য সুন্দর ও গঠনমূলক পরিবেশ তৈরি করতে হবে।

মাহবুবুর রহমান আরও বলেন, তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা গেলে তারা সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ক্রীড়া চর্চার পাশাপাশি তাদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের দিকেও গুরুত্ব দিতে হবে। একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে দায়িত্বশীল যুবসমাজের প্রয়োজন।

এ সময় অন্যন্যদের মধ্যে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী নুর আলম, জুয়েল,মোঃ মেহেদী হাসান, সৈয়দ রিয়াদ হোসেন প্রান্ত, মোঃ রেজোয়ান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শাজাহানপুরে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬