Hi

ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ সফলভাবে সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১ Time View

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ
ভালুকায় ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৫৪নং ধামশুর মামারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

​খেলার শুরু থেকে উভয় দলের খেলোয়াড়দের মাঝে দারুণ ক্রীড়াশৈলী ও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময় শেষে সাতেঙ্গা দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নিয়েছে মামারিশপুর দল। এই উত্তেজনাকর খেলাটিকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

খেলায় ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক এবং আসন্ন ৭ নং মল্লিক বাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল আহাম্মেদ বকুল।

​উল্লেখ্য, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার প্রাইজ মানি ও পুরস্কার এবং রানার্স আপ দলের জন্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার প্রাইজ মানি ও পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে আজকের খেলাটি সম্পন্ন হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ সফলভাবে সম্পন্ন

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ সফলভাবে সম্পন্ন

Update Time : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬