কেন্দুয়ায় এ বছর এইচএসসি পরীক্ষার্থী ১৫৪৬ জন
-
Reporter Name - Update Time : ০২:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- ২৩২ Time View

আতিক -কেন্দুয়া,নেত্রকোনা প্রতিনিধিঃ-
নেত্রকোনার কেন্দুয়ায় এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে ১৫৪৬ জন পরীক্ষার্থী।
সারা দেশের ন্যায় উপজেলা এইচএসসি পরীক্ষা শুরু হবে বৃহষ্পতিবার ১৭ আগষ্ট। পরীক্ষার সময় ৩ ঘন্টা, ১০ টা- ১ টা পর্যন্ত এবং ২ টা-৫ টা পর্যন্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে ০২ ঘন্টা। পরীক্ষা চলবে ১৭ আগষ্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এবং ২৬ সেপ্টেম্বর থেকে ০৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
এ বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় ছাড়া থাকি সব বিষয়ের পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তা হবে বোর্ড কর্তৃক সংশোধিত সিলেবাসে।
এ পরীক্ষা উপলক্ষে কেন্দ্রে পরীক্ষার্থী ছাড়া কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে। কেন্দুয়া থানা পুলিশ এবং পরীক্ষা চলাকালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
উপজেলা মাাাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এ বছর এইচএসসি পরীক্ষায় ০২ টি কেন্দ্র এবং ০৩টি ভেন্যুতে ০৮টি প্রতিষ্ঠানের ১৫৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন
করবে।এর মধ্যে কেন্দুয়া কলেজ কেন্দ্রে ৩৩১ জন,সায়মা শাহজাহান ভেন্যুতে ৮৫২ জন এবং সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন- বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা-২০২৩ শুরু হবে। আশা করি সম্পুর্ন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন- আসন্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আশা করছি পরীক্ষার্থীরা সম্পুর্ণ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে তাদের পরীক্ষা শেষ করতে পারবে এবং উপজেলার মোট ০২টি কেন্দ্র ও ০১টি ভেন্যুতে ০৩ জন কর্মকর্তা তাদের দায়িত্ব পালন করবেন। তাছাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
























