হালুয়াঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল ধর্ষণ মামলায় কারাগারে
-
Reporter Name - Update Time : ১১:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- ১৬৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইসমাইল হোসেন (৩৫) নামের একজন কনটেন্ট ক্রিয়েটরকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
জানাগেছে, আজ বুধবার (১০ জুলাই ২০২৪) বিকেল ৪টার দিকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্রী তন্নয় সাহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রধান করেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (এসআই) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে হালুয়াঘাট থানা পুলিশ আদালতে পাঠায়। পরে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একইদিন ভুক্তভোগী কিশোরীর (গৃহকর্মী) মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াঘাট থানায় ধর্ষণ মামলা করেন। এর আগে মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে হালুয়াঘাট থানায় আসেন ইসমাইল হোসেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন এবং ওই কিশোরী পাশাপাশি গ্রামে বসবাস করেন। ভুক্তভোগী কিশোরীর মা মানুষের বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন। কিশোরী নিজ বাড়িতে কাজ করতো। ওই বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন ইসমাইল হোসেন। কিশোরীর মা বাড়িতে না থাকার সুবাদে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করতেন।
একপর্যায়ে বাসার কাজ করানোর জন্য মাসিক বেতনে তাকে নিজ বাড়িতে নিয়ে যান ইসমাইল হোসেন। সেখানে বিয়ের প্রলোভনে ৫-৬ মাস ধরে তাকে ধর্ষণ করে আসছেন ইসমাইল। সম্প্রতি ওই কিশোরী বিয়ে করার জন্য চাপ দেয়। এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে খুন করার হুমকি দিয়ে কিশোরীকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন।






















