সাঁথিয়ায় এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধনা
-
Reporter Name - Update Time : ০৫:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- ২৬৪ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা সাঁথিয়ায় ২০২৪ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নব নির্বাচিত সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম স্বপন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য,উপজেলায় ৬৯ টি বিদ্যালয়ের ৩৭২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যে ৩৩৮ জন মাধ্যমিক, ৩১ জন মাদ্রাসা এবং ৩ জন ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
















