শিরোনামঃ
শেরপুরে মাধ্যমিকের বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ! আটক ১
-
Reporter Name - Update Time : ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- ১৩৬ Time View

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে সদর উপজেলায় অভিযান চালিয়ে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়। এসময় মাইদুল-(৩২) নামে একজনকে আটক করা হয়।
অভিযানের ঢাকাগামী একটি পিকআপে তল্লাশী চালিয়ে অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ৯ হাজার বই উদ্ধার করে পুলিশ। পরে চালকদের দেয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারির সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্যেেশে ঢাকা নেয়া হচ্ছিল। এরইমধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। জব্দকৃত বইগুলো বর্তমানে শেরপুর সদর থানায় রাখা হয়েছে।
Tag :
শেরপুর
জনপ্রিয়
















