Hi

ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটায় জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ১২৭ Time View

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় বায়ু দূষণ বন্ধে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার ৭জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব
আবদুল্লাহ আল-মামুন’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটটি ইটভাটাকে মোট ৪৭লক্ষ টাকা জরিমানা করা হয়। ইটভাটা গুলো হল কুর্শাবাদাগৈড় এলাকার মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী ব্রিকস, বন্দডেকির মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাও’র মেসার্স চমক ব্রিকস।

এসময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, ফায়ার সার্ভিস স্টেশন শেরপুরের ওয়ার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিন, নকলা থানার এসআই সাদেকুর রহমান, এএসআই নূরল ইসলামসহ সেনাসদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউশন প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্রদ্ধা,ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় সুজাউদ্দিন সুজা

শেরপুরের নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটায় জরিমানা

Update Time : ০৯:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫