Hi

ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ২৪৪ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মন্ডলপাড়া যুব সমাজের আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । গ্রামের যুব সমাজকে জনপ্রিয় ফুটবল খেলায় আগ্রহ করতে তরুণ যুব সমাজ কর্তৃক বৃহস্পতিবার (১৬ মে ২৪) বিকালে ফুলকোট গ্রামের মন্ডল পাড়ায় এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ।আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং আমরুল ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান টুরুর সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল হক ছানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ।
খেলায় বিবাহিত দল ২ গোল এবং অবিবাহিত দল ২ গোল দেয় পরে ট্রাইব্রেকারে খেলা শেষ করা হয় । রেফারির দায়িত্ব পালন করেন আমরুল ইউনিয়ন ক্ষুদ্র কল্যাণ সংগঠনের ক্রীড়া সম্পাদক শিক্ষক মোঃ সোহেল রানা হেলাল ।খেলায় অংশ গ্রহন করেন খেলোয়াড় পাভেল, ফরহাদ,সিফাত,শামীম, মুছাব্বির,নাঈম,পাপ্পু,রাব্বি, সাজিদ,শফিকুল,সোহান,লিটন, মিরাজুল, আবু সাঈদ,জিহাদ,নাজমুল,শাকিল,জাহিদ, সিয়াম,রাসেল,রেজা,আহসান হাবিব (মাস্টার), রায়হান, মোজাহিদ,আতিকুল,ওমর,সালাম, রবিউল প্রমুখ । খেলাটি দেখতে ফুলকোট গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের অনেক লোকজন উপস্থিত ছিলেন । খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শাজাহানপুরে যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪