Hi

ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ১৮০ Time View

 নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে খলিল উদ্দিন শেখ,ছহির উদ্দিন এবং মাহফুজুর রহমান (টিটু) প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে মই প্রতীক নিয়ে ২৯ টি ভোট পেয়ে মাহফুজুর রহমান (টিটু) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছহির উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে ২১ টি ও খলিল উদ্দিন শেখ ১৮ টি  ভোট পেয়ে পরাজিত হন। অপরদিকে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নিরাঞ্জন কুমার এবং ব্লক ভিত্তিক সদস্য পদে আনিছার রহমান,রফিকুল ইসলাম,আব্দুল মান্নান সরদার,আব্দুল জব্বার,কাজেম উদ্দিন সরদার এবং ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ,সদস্য ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য ও উপজেলা সমবায়  অফিসের সহকারী পরিদর্শক উজ্জল কুমার কবিরাজ। এব্যাপারে মান্দা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন বলেন, অত্র উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ১৯৭২ সালে স্থাপিত। এ উপজেলায় ১৩৪ টি সমিতি রয়েছে। প্রতি ৩ বছর পর পর উৎসব মুখর পরিবেশে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষভাবে এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সকল পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মান্দা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Update Time : ০১:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪