Hi

ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সদরে এ্যাসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে ৮ লক্ষাধিক মানুষ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ১৫৯ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পদটি দীর্ঘদিন ধরে শুন্য থাকায় খারিজ, নামজারিসহ নানা কাজে ভোগান্তিতে পড়েছেন সদরের ০৮ লক্ষাধিক মানুষ। ময়মনসিংহ সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি সিটি কর্পোরেশন প্রায় ০৮ লাখ মানুষ ভূমি সংক্রান্ত সেবা থেকে এখন অনেকটাই বঞ্চিত। নামজারি জমা খারিজের অভাবে অনেকেরই জমি বিক্রি প্রায় বন্ধ হয়ে আছে। ময়মনসিংহ সদর উপজেলার এসিল্যান্ড অফিস সহকারি মামুনুর রশীদ মামুন জানান, কর্মকর্তা না থানায় খারিজ, নামজারি জমা খারিজের জন্য আবেদনের ফাইল স্তূপ হয়ে জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। সূত্র মতে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. উজ্জ্বল হোসেন বদলি হয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে মাসের শেষ দিকে। ঐতিহাসিক ময়মনসিংহ সদর উপজেলায় ভূমি অফিসে এ্সিল্যান্ডের পদটি ফাঁকা রয়েছে প্রায় অনেক দিন ধরে। সহকারি কমিশনার (এসিল্যান্ড) শুন্য থাকায় এসব অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। দীর্ঘদিন থেকে এসিল্যান্ড না থাকায় অনেক ফাইল আটকে থাকাসহ ভূমি সংক্রান্ত বহু মামলার নিষ্পত্তি হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর না পাওয়ায় আবেদনকারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ দিদারে আলম মাকছুূদ চৌধুরী সাংবাদিকদের বলেন, এসিল্যান্ডে পদটি পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটা আমার এখতিয়ারভূক্ত নয়। বিভাগীয় কমিশনার বদলি করে থাকেন। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রীও বিষয়টি জানেন। তিনি বলেন শুধু এসিল্যান্ড নয়, কানুনগো পদ শুন্য থাকায় সেবাগ্রহীতাদের কাঙ্খিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

ময়মনসিংহ সদরে এ্যাসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে ৮ লক্ষাধিক মানুষ

Update Time : ০১:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪