ময়মনসিংহে জেল হত্যা দিবসে শোক র্যালি ও আলোচনা সভা
-
Reporter Name - Update Time : ০৩:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- ১৬৮ Time View

হাবিব হাসান,স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় ৩ নভেম্বর ২০২৩ উপলক্ষে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে।
আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ এর নেতৃত্বে ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে উপজেলা আওয়ামীলীগ অফিস এলাকায় শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,ডেপুটি এর্টনি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ,ময়মনসিংহ-১১ আসনের সাংসদ কাজিম উদ্দিন আহমেদ,মহিলা সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যে অপশক্তি জাতির পিতা ও তাঁর পরিবার, জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছে সেই শক্তি এখনো ওৎ পেতে আছে। তারা বারে বারে দেশের শান্তিপূর্ণ অবস্থা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।
















