Hi

ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে জাতীয় ফল মেলার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ২৪৩ Time View

ময়মনসিংহ প্রতিনিধি:
“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মেলা উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. নাসরিন আক্তার বানু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা, অতিরিক্ত উপপরিচালক (পি.পি) মাসুদুর রহমান, ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী, কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তারিক আজিজ। মেলায় পরিবেশ বান্ধব নিমের চারা বিতরণ, দেশীয় বিভিন্ন জাতের ফল প্রদর্শন ও চাষাবাদ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও ফলদ বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক পরামর্শ প্রদান এবং চাষিদের মাঝে ফলচাষে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

ময়মনসিংহে জাতীয় ফল মেলার উদ্বোধন

Update Time : ০৩:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫