Hi

ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে কৃষকদের মাঝে “পারিবারিক পুষ্টি বাগান” প্রদর্শীর উপকরণ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ২০১ Time View

আঃ হামিদ টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ১৫৯ জন কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর সকল উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার (৫ জুন) মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে ১৫৯ জন কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর সকল উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে চলতি মৌসুম ও পরবর্তী দুই মৌসুমের জন্য শাক ও সবজীর বীজ, নারিকেল, লেবু, আম,আমরা, বাতাবীলেবু সহ বিভিন্ন প্রকার ফল, ভেষজ ও মসলার চারা, জৈবসার ( ভার্মি কস্পোস্ট) বীজ সংরক্ষণ পাত্র,নেট ইত্যাদি। এ পারিবারিক পুষ্টি বাগান একটি পরিবারের জন্য নিরাপদ ও সতেজ শাক সবজি এবং ফলমূল পরিবারের পুষ্টি যোগাবে বলে জানান, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্মী। পারিবারিক পুষ্টি বাগানের বীজ, গাছের চারা ও উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সজীব আহমেদ, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজবি নূর রাত্রী, শাহরিয়ার আক্তার রিভা প্রমুখ। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী, কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্মী জানান, ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তালিকা ভুক্ত ১৫৯ জন কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগান সৃজনের জন্য বীজ, বিভিন্ন প্রকার দেশীয় ফল গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে দেয়াল ভেঙ্গে মোবাইল দোকানে চুরি গ্রেপ্তার আটক ২ মোবাইল উদ্ধার

মধুপুরে কৃষকদের মাঝে “পারিবারিক পুষ্টি বাগান” প্রদর্শীর উপকরণ বিতরণ

Update Time : ০১:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪