Hi

ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র নিহত

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ২২৩ Time View

 জিএম, ভালুকা (ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আরাফাত নামে ১৫ বছরের এক মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। নিহত আরাফাত স্থানীয় বুলবুল মিয়ার ছেলে। সে স্থানীয় শিরিরচালা রাহমানিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ীর পাঁচপাই এলাকার একটি অরক্ষিত পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, আরাফাত সোমবারে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে ওই পুকুরে গোসল করতে নামে। বন্ধুরা গোসল শেষে বাড়ি চলে গেলে একাই সাঁতার কাটে আরাফাত। দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে আরাফাতের পরিবার বন্ধদের কাছে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানায়, খবর পেয়ে পরিত্যক্ত ওই পুকুরে জাল ফেলে আরাফাতের লাশ উদ্ধার করা হয়েছে। অরক্ষিত ওই পুকুরে ডুবে গত বছর একই এলাকার আলম মিয়ার ছেলে আহাদ নামে ৮ বছরের এক শিশু মারা গিয়েছিলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র নিহত

Update Time : ০৯:৫৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩