শিরোনামঃ
ভালুকায় কাপড় শুকাতে গিয়ে ছাঁদ থেকে পরে গৃহবধূর মৃত্যু
-
Reporter Name - Update Time : ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- ১৪৭ Time View

জিএম, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় নির্মানাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে নুরুন্নাহার (৪২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১১ টার দিকে নির্মাণাধীন ভবনের দুই তলা ছাঁদে কাপড় শুকাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনরা জানায়, নিহত নুরুনাহার তার পরিবারসহ উপজেলার কাশর এলাকায় আব্বাস আলীর বাসায় ভাড়া থাকতো। তিনি স্থানীয় এডাম্স ফেক্টরীতে অপারেটর হিসাবে কাজ করতেন। নিহত নুরুন্নাহার ময়মনসিংহ ফুলপুর এলাকার আব্দুল মালেক মিয়ার স্ত্রী।
Tag :
দুর্ঘটনা
জনপ্রিয়























