Hi

ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় বিএনপি’র ৭ গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি আলোচনা

  • Reporter Name
  • Update Time : ১০:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৩ Time View

মোঃ শফিকুল ইসলাম ফুলবাড়িয়া, ময়মনসিংহ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার (৩সেপ্টেম্বর) বিকালে ৭টি গ্রুপের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহ্বায়ক আকতারুল আলম ফারুকের নেতৃত্বে চত্বর হতে, জেলা বিএনপি’র সদস্য আ: করিম সরকারের নেতৃত্বে ভালুকজান মাদ্রাসা হতে, বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ব্রি. জেনারেল (অব.) প্রফেসর ডা. সাইফুল ইসলাম কে.আই ফাজিল মাদ্রাসা হতে, জেলা বিএনপি’র সদস্য মামুনুর রশিদ ফুল্লরা চত্বর হতে, উপজেলা জিয়া পরিষদ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম শহিদ মিনার চত্বর হতে, সাবেক এমপি পুত্র তানভীর আহমেদ রানার পক্ষে মডেল মসজিদ চত্বর হতে, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল মোস্তাক আল হেরা একাডেমী উচ্চ বিদ্যালয় চত্বর হতে পৃথক পৃথক র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্ব-স্ব গ্রুপের ব্যাপক লোকজনের সমাগমে শহরটি মিছিলের নগরিতে পরিণত হয়। বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ যেমন প্রাণ খুলে কথা বলতে পারেনি। তেমনি কোনো রাজনৈতিক দলকেও করতে দেয়া হয়নি সভা সমাবেশ। মানুষের গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নিয়ে নগর প্রদক্ষিণ করে বিএনপি নেতা-কর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত  

ফুলবাড়ীয়ায় বিএনপি’র ৭ গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি আলোচনা

Update Time : ১০:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫