Hi

ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর যাত্রী ছাউনীতে ফ্রি পানির ব্যবস্থা করলো উপজেলা প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ১৩৭ Time View

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনীতে ফ্রি পানির ব্যবস্থা করলো উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের উদ্যোগে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় আজ বুধবার (২৬ জুন) বিকাল ৫টার দিকে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বলেন, বাসস্ট্যান্ড ফুলপুর উপজেলার কেন্দ্রবিন্দু ও সব চেয়ে ব্যস্ততম জয়গা। এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বহু লোকজন আসেন। বহু বাস, সিএনজি, অটোরিকশা‌ ও রিকশার যাত্রী, শ্রমিক, পাশে বড় বাজারে আগত বিভিন্ন ক্রেতা, ব্যবসায়ী ও আশপাশের দোকানদাররা ঘেমে বা কাদা মেখে আসলেও হাত-পা ধোয়ার বা একটু সুপেয় পানি পান করার কোন ব্যবস্থা যাত্রী ছাউনীতে নেই। তাদের সকলের পক্ষে বোতলজাত পানি ক্রয় করাও সম্ভব নয় ফলে দীর্ঘদিন ধরে তারা কষ্ট করে আসছিলেন। গতমাসে তীব্র তাপদাহে সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করে। পরে বিষয়টি আমাদের নজরে আসলে আমরা উদ্যোগ গ্রহণ করি এবং শ্রমজীবী ও সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ফুলপুর বাসস্ট্যান্ডে সকলের জন্য সার্বক্ষণিক সুপেয় পানির ব্যবস্থা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রনি রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ফুলপুর যাত্রী ছাউনীতে ফ্রি পানির ব্যবস্থা করলো উপজেলা প্রশাসন

Update Time : ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪