Hi

ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন অটোসহ গ্রেপ্তার

 ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহের ফুলপুরে ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে ব্যাটারী চালিত মিশুক অটোসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাত দলের আরও ৪/৫ জন পালিয়ে যায়। উপজেলার সুতারপাড়া সাকিনস্থ ভাঙ্গা ব্রীজের পাশে জনৈক তোজাম্মেল হকের রাইছ মিলের সামনে থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, তারাকান্দা উপজেলার চরকৃষ্ণপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র মোঃ মামুন মিয়া (২০), পলাশকান্দা গ্রামের মোশাররফ হোসেনের পুত্র মোঃ আসিফ (২২), শহীদ মিয়ার পুত্র হুমায়ুন (২৫), মোঃ রশিদের পুত্র স্বপন মিয়া (২৫) ও ঢাকুয়া গ্রামের আবুল কাশেম মৃদার পুত্র শাহীন মিয়া (৪০)। জানা যায়, ফুলপুর উপজেলার সুতারপাড়া এলাকায় কতিপয় ডাকাত ব্যাটারী চালিত মিশুক অটোগাড়ীতে ছদ্মবেশে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ফুলপুর থানা পুলিশের কাছে এমন সংবাদ আসে। এই সংবাদ প্রাপ্ত হয়ে ফুলপুর থানার এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল সুতারপাড়া সাকিনস্থ ভাঙ্গা ব্রীজের পাশে জনৈক তোজাম্মেল হকের রাইছ মিলের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে মো. মামুন মিয়া (২০), মো. আসিফ (২২), হুমায়ুন (২৫), স্বপন মিয়া (২৫) ও শাহীন মিয়া (৪০) নামে ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেন। ঐ সময় তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন দৌড়ে পালিয়ে যায়। উক্ত সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২টি দেশীয় কাঠের হাতলযুক্ত রামদা, ২ টি দেশীয় কাঠের হাতলযুক্ত চাকু, ৩ টি বাটন মোবাইল, সাদা লাইলনের রশি ও ১টি ব্যাটারী চালিত মিশুক অটোগাড়ী জব্দ করেছে পুলিশ। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় ফুলপুর থানার মামলা নং- ২৬ তারিখ-২৩/০৫/২০২৩ খ্রি, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ফুলপুর ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন অটোসহ গ্রেপ্তার

Update Time : ০২:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩