Hi

ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতিনের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন,পথসভা ও আর্থিক সহায়তা প্রদান

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ১৫৬ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিনের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন,পথসভা,নিহত বিএনপি কর্মীর কবর জিয়ারত, বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের নিহত বিএনপিকর্মী রমজান আলীর কবর জিয়ারত,বাড়ি পরিদর্শন ও তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এম.এ মতিন।

এর আগে কসব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজার থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন বের হয়। পরবর্তীতে জোতবাজার আত্রাই নদীর ব্রিজ পার হয়ে বুড়িদহ,প্রসাদপুর,ফেরিঘাট,থানার মোড়,কালিকাপুর,ঘাটকৈর,গোয়ালপাড়া,পরানপুর ইউনিয়নের বানিসর কালিতলা বাজারে পৌঁছার পর একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ফেরারপথে গোপালপুর বাজারের চৌরাস্তার মোড় এবং ফেরিঘাটে এ পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান প্রমূখ।

এসময় এ্যাডভোকেট মিজানুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার (১১আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রমজান আলীকে (৭০) পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েন। এ অবস্থায় নিহতের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদানসহ বসতবাড়ি নির্মাণ ও সংস্কার করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি ব্যাক্ত করেন এম.এ মতিন ।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা,মান্দার সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামাণিকের রুহের মাগফিরাত কামনাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। ‘ অপরদিকে যারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদের সকলের দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত  

নওগাঁর মান্দায় কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতিনের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন,পথসভা ও আর্থিক সহায়তা প্রদান

Update Time : ১১:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪