Hi

ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় মহাসড়কে মুখোমুখি  সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩  

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১২২ Time View

 মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি  ময়মনসিংহের তারাকান্দায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে পঞ্চমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা গেছেন আর আনুমানিক ৫ থেকে ৭ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাগুন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানা পুলিশ, সেনাবাহিনী সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন ও উদ্ধার কাজে অংশ নেন। তারাকান্দা থানা সূত্রে জানা যায়, একটি ড্রীমল্যান্ড বাস, সিএনজি, অটোরিকশা, কাভার্ড ভ্যান ও হ্যান্ডট্রলির মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান আর গুরুতর আহত ৫/৭ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারাকান্দা থানার ওসি টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল করছে। আর এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে সরকারকে সড়ক নিয়ন্ত্রণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত এসব পরিবারের জন্য স্থায়ী ব্যবস্থা চায় তারা। ৫শ বা ১ হাজার টাকার খাবার পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ হয়ে যাওয়ার মত চিন্তা না করে বরং এসব অসহায় পরিবারের চলার স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সুনির্দিষ্ট ফান্ড দাবি করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

তারাকান্দায় মহাসড়কে মুখোমুখি  সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩  

Update Time : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫