Hi

ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলোকদী গ্রামে রাস্তার সলিং কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা

  • Reporter Name
  • Update Time : ০৪:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৩৯ Time View

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ ফুলপুর উপজেলার আলোকদী গ্রামে ২০৬ মিটার দৈর্ঘ্যের একটি রাস্তার ইটের সলিং কাজ চলমান রয়েছে। রাস্তা নির্মাণের এ কাজটি শুরু হয়েছে জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের বাড়ি থেকে শুরু করে আব্দুল মন্নানের বাড়ির গোরস্থান পর্যন্ত। মঙ্গলবার এই কাজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। তিনি ইটের গুণগত মান পরীক্ষা করেন এবং নির্ধারিত পরিমাণ অনুযায়ী কাজ হচ্ছে কি না তা মেপে দেখেন। কাজের মান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। স্থানীয়রা জানান, কাজ ভালোভাবে সম্পন্ন হচ্ছে এবং এতে তারা সন্তুষ্ট। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও ফুলপুর ইউনিয়নের প্রশাসক ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সহ-সভাপতি ক্বারী সুলতান আহাম্মাদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সচিব আব্দুস সাত্তার, ইউপি সদস্য আনোয়ার হোসেন এবং সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সোহেল মিয়া। উপজেলা প্রশাসনের এই তদারকি ও স্থানীয়দের ইতিবাচক মতামতকে ঘিরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

আলোকদী গ্রামে রাস্তার সলিং কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা

Update Time : ০৪:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫