Hi

ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ নিয়ন্ত্রণে তারাকান্দায় বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • ১৪৪ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি স্লোগানকে সামনে রেখে কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ জুন) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের সীমান্তবর্তী ভালকী গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী (গারো-মান্দাই) পরিবারদের সাথে সমন্বয়ে গঠিত তারাকান্দা মডেল থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিট অফিসারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াজেদ আলী ।

সভায় সংক্ষিপ্ত বক্তব্যে তারাকান্দা থানার (ওসি) ওয়াজেদ আলী বলেন, সীমান্তবর্তী উপজেলায় হওয়ায়
ঢাকুয়া ইউনিয়নের সীমান্তবর্তী ভালকী গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী (গারো-মান্দাই) এরা বংশ পরম্পরায় দেশীয় চোলাই মদ তৈরি করে নিজেরা খাওয়ার জন্য। কিন্তু কতিপয় পরিবার বিক্রির অনুমোদন না থাকা সত্যেও বিক্রি করে। এলাকায় অপরিচিত লোকজন এই মদ খাওয়ার জন্য আসে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাতে এই এলাকায় অপরাধ না ঘটে এজন্য আজকে আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে প্রতিহত করতে।

তিনি আরও বলেন, পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। পাশাপাশি পাশ্ববর্তী বা প্রতিবেশী উপজেলা তারাকান্দা থানা এলাকায় আপনাদের যেকোন সমস্যায় আমার তারাকান্দা থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই। আপনাদের থানায় আপনারা যেমন সরাসরি গিয়ে সেবা নেন। তেমনি ভাবে আমার থানাতেও সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন।

নিরাপদ তারাকান্দা গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল তারাকান্দা থানা গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। আমার থানা পুলিশ আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে সদা প্রস্তুত আছে। আপনারা আসুন এবং সেবা নিন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, ইউপি চেয়ারম্যান ইকরামুল ইসলাম তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, সাবেক পুলিশ কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্তবর্তী ভালকী গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী (গারো/মান্দাই) ফ্যামিলির সদস্যবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

অপরাধ নিয়ন্ত্রণে তারাকান্দায় বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪