Hi

ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫৩ বিজিবির অভিযানে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ২১০ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে ৫৩ বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর টেক সীমান্ত হতে ১ কোটি ১৬লাখ ৬০হাজার টাকা মূল্যের ১ কেজি ১৬৬গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়ন বিজিবি।

বুধবার (৩০ আগস্ট ) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ২৩/৮ এস হতে আনুমানিক দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চারবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে ৫৩বিজিবি সদর দপ্তরে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালালে এক চোরাকারবারি বিষয়টি টের পেয়ে তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশী চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চল প্লাবিত হওয়ায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিজিবি সীমান্তে তৎপর থাকায় এই স্বর্ণ উদ্ধারসহ চোরাচালন পণ্য আটকে সফলতা পাচ্ছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণসহ যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আটককৃত স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করতঃ সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

৫৩ বিজিবির অভিযানে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার

Update Time : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩