Hi

ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতেঙ্গা ইয়াং বয়েজ ক্লাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৩২ Time View

ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি:
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সাতেঙ্গা ইয়াং বয়েজ ক্লাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত ১৪ মার্চ সাতেঙ্গা গ্রামে ১০২টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে ছিল মোট ১১টি নিত্যপ্রয়োজনীয় পণ্য—চাউল, ডাল, তেল, সাবান, দুধ, সেমাই, নুডলস, পেঁয়াজ, আলু, লবণ ও চিনি। ক্লাবের সদস্যরা নিজ উদ্যোগে গ্রামের বিভিন্ন এলাকায় গিয়ে ১০২টি পরিবারের ঘরে ঘরে এসব উপহার পৌঁছে দেন।
ক্লাবের পক্ষ থেকে জানান, পবিত্র রমজান মাসের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করা এবং তাদের মুখে হাসি ফোটানো।
তারা আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে গ্রামের সুবিদা বঞ্চিত(কম ভাগ্যবান) পরিবারগুলো আসন্ন ঈদ উৎসব আরও আনন্দঘন ভাবে উদযাপন করতে পারবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সাতেঙ্গা ইয়াং বয়েজ ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
ক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সাতেঙ্গা ইয়াং বয়েজ ক্লাবের অন্যতম লক্ষ্য। ক্লাব সদস্যরা বিশ্বাস করে, সমাজের কল্যাণে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতেঙ্গা ইয়াং বয়েজ ক্লাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Update Time : ১০:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬