সদর উপজেলায় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ
-
Reporter Name - Update Time : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- ১৫০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে পুকুরটিতে ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারী জলমহলে মাছের পোনা বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাইম হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন ও কাজলী বেগম এবং উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌসী প্রমুখ। এসময় নাছিমা জামান ববি জানান, বাংলাদেশ এখন বিশ্বের সব দেশের মধ্যে মাছ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে তৃতীয়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে ৫ম, ইলিশ আহরণে প্রথম ও তেলাপিয়া মাছ উৎপাদনে ৪র্থ অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানা প্রতিবন্ধকতা সত্তে¡ও চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টি করছে। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদার প্রায় ৬০ শতাংশ জোগান দিচ্ছে মাছ। বেকার যুবকদের মাছ চাষে জড়িয়ে পড়ার আহবান জানান তিনি।
















