Hi

ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে গরুর হাটে হামলার অভিযোগে নিজের সম্পৃক্ততা অস্বীকার করলেন মাওলানা মুলু

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৯২ Time View

গোলাম কিবরিয়া পলাশ ময়মনসিংহঃ শেরপুর শহরের ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন গরুর হাটে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চরপক্ষীমারি ইউনিয়নের সাত পাকিয়া নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মাওলানা মুলু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, “সম্প্রতি নামসর্বস্ব অনিবন্ধিত একটি নিউজ পোর্টালে ‘শেরপুরে গরুর হাটে হামলা, মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সির যোগসাজশের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত খবরটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমাকে জড়িয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের জড়ো করে হামলার যে অপবাদ দেওয়া হয়েছে তা সত্য নয়।” তিনি বলেন, ২০১২ সাল থেকে তিনি বাংলাদেশ হেফাজতে ইসলামের সদস্য এবং ২০১৭ সাল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সক্রিয় সদস্য। জুলাই আন্দোলনের পর থেকে তিনি বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি এবং হেফাজতে ইসলামের জেলা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। “আমার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই,”-দাবি করেন তিনি। মাওলানা মুলু আরও বলেন, “বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছি। আমার ভাই আকবর চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে কোনো সম্পদ অর্জন করিনি। রাজনৈতিক পদ-পদবী ব্যবহার করে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটানোর কোনো প্রমাণও কারও কাছে নেই। প্রতিপক্ষরা আমাকে হেয় করতে এই অপপ্রচার চালাচ্ছে।” তিনি বলেন, নিজের মানহানির অভিযোগে ওই অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রকৃত সত্য উদঘাটনে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্রদ্ধা,ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় সুজাউদ্দিন সুজা

শেরপুরে গরুর হাটে হামলার অভিযোগে নিজের সম্পৃক্ততা অস্বীকার করলেন মাওলানা মুলু

Update Time : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫