ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত করার প্রয়াশে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
-
Reporter Name - Update Time : ০১:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- ১৮৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর ২০২২) তারিখ সকাল ১০.০০ টা হতে ময়মনসিংহ জেলার সড়ক ও জনপদ (সওজ) বিভাগের প্রতিনিধি সহ দিঘারকান্দা বাইপাস, কেওয়াটখালি মোড়, পাটগুদাম মোড়, পীরের বাড়ি মোড়সহ শহরের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ, মাছুম আহম্মেদ ভূঞা, পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, মমতাজ উদ্দিন, সভাপতি, মোটর মালিক সমিতি, উপবিভাগীয় প্রকৌশলী, সড়ক বিভাগ, ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই সময় শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে জেলা আইন শৃংখলা কমিটিতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা পরিদর্শন করে উচ্ছেদ কার্যক্রমের বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় তারা দিঘারকান্দা বাইপাসে চলমান রাস্তা সংষ্কারের কাজ দ্রুত শেষ করতে বলেন। এছাড়াও কেওয়াটখালি মোড়সহ বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সংস্কার করতে বলেন। পাটগুদাম মোড়ের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের কথা জানান। পাটগুদাম মোড়ের সিএনজি স্টেশন স্থানান্তরের সম্ভব্যতা যাচাই করেন।
এ সময় উপস্থিত ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি জনাব মোঃ মমতাজ উদ্দিন সহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ যানজট নিরসনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ ছাড়াও অদ্য যানজট নিরাসনে চরপাড়া এলাকায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক সাইন বোর্ড স্থাপন করা হয়েছে।

















