মান্দায় রঘুনাথ জিউ মন্দিরের নির্মাণাধীন নতুন দর্শন ভবনের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
-
Reporter Name - Update Time : ১১:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- ১৩৮ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের নির্মাণাধীন নতুন দর্শন ভবনের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
বুধবার (১৩ নভেম্বর ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়নের ঠাকুরমান্দায় শ্রী রঘুনাথ জিউ মন্দিরের নির্মাণাধীন নতুন দর্শন ভবনের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল,নওগাঁ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহ আলম মিয়া,মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা,মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনসুর রহমান এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রমূখ। এছাড়াও মন্দির পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র,সিনিয়র সহ-সভাপতি মনোজিৎ কুমার এবং সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
















