ময়মনসিংহে রেঞ্জ ডিআইজি অফিসে অপরাধ সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১২:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- ২৪১ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
বুধবার (১৬ নভেম্বর ২০২২) তারিখ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস কর্তৃক আয়োজিত অক্টোবর -২০২২ মাসের মাসিক অপরাধ সভা ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ, জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ, মোঃ নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, জামালপুর, মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণা, মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর, মোহাম্মদ মাহফুজুর রহমান, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ, জনাব কাজী শাহ্ নেওয়াজ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ, ইমরানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ সহ অত্র রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগণ।

















