Hi

ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারী জমি উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ২৮৩ Time View

ময়মনসিংহ প্রতিনিধি : ৮ জুলাই সোমবার বিকালে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তা মোড়ে সুতিয়াখালী রাস্তার পাশে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থাপিত এসএএও কোয়ার্টার এবং সামনের খালি জায়গা সহ ২০ শতক জমি সহকারী কমিশনার (রাজস্ব মহাফেখানা শাখা, সাধারণ শাখা এবং প্রবাসী কল্যান শাখা) কে.এম রাফসান রাব্বি, এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারী সম্পত্তি বেদখল মুক্ত করা হয়।
জানা যায়, উপজেলার চুরখাই মৌজাস্থিত সাবেক ২০৪ খতিয়ানের ৯১৭ নং দাগের ২০ শতক জমির মাঝে ১৯৬২ সালে সীডস্টোর নির্মান করা হয় পরবর্তীতে তা বিএস কোয়ার্টার বা এসএএও কোয়ার্টার হিসেবে অবিহিত হয়ে আসছে। চুরখাই গ্রামের আব্দুছ ছালাম এর ছেলে মোঃ আব্দুল্লাহ্ “প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ” নামে সাইনবোর্ড স্থাপন পূর্বক উক্ত এসএএও কোয়ার্টার দখলে নেয়ার চেষ্টা করে। ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী সরেজমিনে ঘটনাস্থল পরির্দশন পূর্বক আব্দুল্লাহ্ কে জায়গাটি ছেড়ে দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু উক্ত জায়গাটি খালি না করায় গত ০৮ জুলাই জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর নিদের্শে সহকারী কমিশনার কে.এম রাফসান রাব্বি, উচ্ছেদ অভিযান পরিচালনা করে বেদখলমুক্ত করা হয়।
এবিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোছাঃ নাছরিন আক্তার বানু বলেন, ১৯৬০-৬২ সালে নির্মিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজাগারগুলো উপসহকারী কৃষি কর্মকর্তাদের অফিস-কাম বাস ভবনে রূপান্তর করা হয়েছে। সরকারী সম্পত্তি রক্ষায় কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনার আলোকে ময়মনসিংহ জেলার সকল বীজাগার এবং বেদখলীয় জমি উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী বলেন, সরকারী সম্পত্তি অবৈধভাবে দখল নেয়ার কোন সুযোগ নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নামে থাকা জমিগুলোর অবৈধদখলদারীত্ব রোধে সদর কৃষি অফিস সর্বদা সজাগ রয়েছে। ভবিষ্যতে কেউ অবৈধ দখলের অপচেস্টা করলে তা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। সেই সাথে জেলা প্রশাসক, ময়মনসিংহ ও উপপরিচালক, ডিএই, ময়মনসিংহ কে ধন্যবাদ জানান।
এসময়ে উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন ময়মনসিংহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আহসান উল্লাহ্, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহের কৃষি প্রকৌশলী আব্দুল মুহিত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ নাজমুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান খান, রুহুল্লাহ্ হক, অনন্ত চন্দ্র নায়ক, রিয়াদ মান্নান তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের কর্মচারী প্রমূখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

ময়মনসিংহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারী জমি উদ্ধার

Update Time : ০৫:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪