শিরোনামঃ
ভালুকায় বনের জমি উদ্ধার
-
Reporter Name - Update Time : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- ১৫৫ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বনের জমি দখল করে বাড়ী নির্মাণ করা শুরু করলে খবর পেয়ে শুক্রবার দুপুরে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা ভেংগে ঘুরিয়ে দেন।
জানাযায়,উপজেলার উথুরা রেঞ্জের আংগারগাড়া বিটের আংগারগাড়া মৌজায় বনের দাবি কৃত ৫২৭ নম্বর দাগে ইন্তারঘাট এলাকায় জৈনক ইব্রাহীম মাষ্টার বাড়ী নির্মাণ কাজ শুরু করলে খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা ভেংগে ঘুড়িয়ে দেয়।
আংগাগাড়া বিটের বিট অফিসার মোঃ মাজাহারুল হক জানান, বনের ৫২৭ নম্বর দাগে ইন্তারঘাট এলাকায় জৈনক ইব্রাহীম মাষ্টার বাড়ী নির্মাণ কাজ শুরু করলে খবর পেয়ে বনের লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা ভেংগে ঘুড়িয়ে দেই। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Tag :
উদ্ধার
জনপ্রিয়






















