ভালুকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:২৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- ২০৫ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
পবিত্র ঈদে মিলাদুন্নবী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর জোহরের নামাজ শেষে পৌরসভার আশরাফুল উলূম রাহমানীয়া ক্বাওমী মাদ্রাসায় অনুষ্ঠানটির আয়োজন করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হাসান পাঠান সৈকত।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান ইসলাম হিমেল, ভালুকা পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম কুমার, সাবেক ছাত্রনেতা এস এম আদিল আহমেদ, জুয়েল মির্জা, মোঃ জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, মামুন আল হাসান প্রমূখ। পরে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
























