শিরোনামঃ
ভালুকায় কৃষকের লাশ উদ্ধার
-
Reporter Name - Update Time : ০১:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- ১৯৪ Time View

আবু ইউসুফ ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় কাদীগড় জাতীয় উদ্যানের জঙ্গল থেকে মিয়াজুদ্দীন নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ নয়নপুর এলাকার হাবীব নামে এক দালালের কাছে নাতীর বিদেশ যাওয়ার জন্য ৪ লাখ টাকা দেয় মিয়াজুদ্দীন। রবিবার দালালের কাছে ওই টাকা চাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে আর ফেরত আসেনি। দালাল হাবীব এ হত্যাকান্ডটি ঘটাতে পারে বলে ধারণা তাদের। পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহত মিয়াজউদ্দীন গুবুদিয়া এলাকার মৃত সপ্তর আলীর ছেলে।
Tag :
লাশ উদ্ধার
জনপ্রিয়
















