ভালুকায় আগামী ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী , আরমান মীর
-
Reporter Name - Update Time : ০৮:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- ১ Time View

জিএম, ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
এরই মধ্যে ইউনিয়ন বিএনপি নেতা আরমান মীরের নাম সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে উঠে এসেছে।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে আরমান কে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তিনি বিএনপির রাজনীতি ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। ফলে ইউনিয়ন পর্যায়ে তাঁর একটি সুদৃঢ় রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ রয়েছে বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের।
রাজনীতির পাশাপাশি তরুণ ও যুবসমাজের সঙ্গে আরমানের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আরমান মীরকে সমর্থন দেওয়ার বিষয়টি নিয়েও স্থানীয়ভাবে আলোচনা চলছে। দলীয় সমর্থন পেলে তিনি নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন বলে মনে করছেন তাঁর অনুসারীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ—সব মিলিয়ে ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আরমান মীর বর্তমানে অন্যতম আলোচিত সম্ভাব্য প্রার্থী।
তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী মাঠের পরিস্থিতিই তাঁর অবস্থান কতটা শক্তিশালী হবে, তা নির্ধারণ করবে।














