Hi

ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জন-সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন মোঃ নাজমুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৪০ Time View

মোঃ আকাশ আহমেদ :-
ময়মনসিংহের ফুলবাড়ীয়া বৃহস্পতিবার (২৩ ই অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া ৫ নং দেওখোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে জন-সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন যুগ্ম-আহ্বায়ক, ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক শিশু বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি, ৫নং দেওখোলা ইউনিয়ন ছাত্রদল মোঃ নাজমুল ইসলাম, এসময় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ কালে তিনি বলেন, ‘ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে ধানের শীষে ভোট দিতে হবে। “আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কোনো প্রকার

ভয়-ভীতি, জুলুম-নির্যাতন কিংবা অন্যায় প্রভাব যেন না থাকে। আমাদের লক্ষ্য হলো-একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে। ‘তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয় মানে হলো মানুষের বিজয়, দেশের বিজয়। আমরা কারো সঙ্গে সংঘাত চাই না, বরং জনগণের সঙ্গে সম্প্রীতি চাই। আমাদের প্রতিটি নেতা-কর্মী সাধারণ মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করবে, তাদের পাশে দাঁড়াবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং দেশে একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। আজ আমি বিরুনিয়া ইউনিয়নের জনগণের প্রতি আহবান জানাচ্ছি, আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হোন। আপনার একটি ভোটই পারে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে, আপনার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। রাষ্ট্র যখন গভীর সংকটে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ঘোষণা করেন। তা নিঃসন্দেহে এদেশের মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। ৩১ দফা রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। তাই আমি সকল সহযোদ্ধা, জনগণ ও ছাত্রসমাজকে বলব আসুন আমরা সবাই ৩১ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হই। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।’ এসময় স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ভালুকা মুক্ত দিবস

ফুলবাড়ীয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জন-সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন মোঃ নাজমুল ইসলাম

Update Time : ০১:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫