ফুলপুরে ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইউএনও এ,বি,এম, আরিফুল ইসলাম
-
Reporter Name - Update Time : ১০:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- ১৩০ Time View

ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের উপজেলার ফুলপুর উপজেলা সিংহেশ্বর ইউনিয়নের উজান ও ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা ও বাঁধ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, ফুলপুর এ. বি. এম. আরিফুল ইসলাম। আজ মঙ্গলবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেন তাদের সমস্যাগুলো নোট করেন এবং তাৎক্ষণিক যেটা সম্ভব সমাধানের উদ্যোগ গ্রহণ করেন, একইসাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) মেহেদী হাসান ফারুক, , উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, সমাজ সেবা অফিসার,শিহাব উদ্দিন খান। সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলী, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত উপস্থিত ছিলেন।


















